ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে বিলুপ্ত লক্ষ্মী প্যাঁচার ৩ ছানা উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ১২ ফেব্রুয়ারি ২০২৪
হবিগঞ্জে বিলুপ্ত লক্ষ্মী প্যাঁচার ৩ ছানা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ শহরে বিলুপ্ত প্রাণী লক্ষ্মী প্যাঁচার ৩টি ছানা উদ্ধার করা হয়েছে। পরে সেগুলোকে হস্তান্তর করা হয়েছে বন বিভাগের কাছে। 

সোমবার দুপুরে শহরের টাউন হল রোডস্থ খোয়াই থিয়েটার কার্যালয়ে বন বিভাগের কর্মকর্তাদের হাতে ছানাগুলোকে তুলে দেয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী, জিয়াউল হক রাজু, বাপা কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, খোয়াই থিয়েটারের সহসভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, সাধারণ সম্পাদক ইয়াসিন খান, ফজলুল করিম, মর্তুজ আলী ও স্বপন রায় প্রমুখ।

Advertisement

এর আগে রোববার রাত ১১টার দিকে খোয়াই থিয়েটারের পেছনে পরিত্যক্ত অবস্থায় ওই ৩টি ছানাকে দেখতে পান নাট্যকর্মী জুবায়েদ হোসেন ও লিটন দাস। পরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের পরামর্শক্রমে থিয়েটার কর্মীরা সেগুলোকে উদ্ধার করে খোয়াই থিয়েটার কার্যালয়ে নিরাপদে রাখে। সোমবার হবিগঞ্জ বন বিভাগের সঙ্গে যোগাযোগ সেগুলোকে তাদের হাতে হস্তান্তর করা হয়। 

রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, বাচ্চাগুলোর বয়স আনুমানিক ১৫ থেকে ২০ দিনের মধ্যে হবে। সঠিক পরিচর্চা করে ও উড়তে শিখলে এগুলোকে অবমুক্ত করা হবে। 

তোফাজ্জল সোহেল বলেন, লক্ষ্মী পেঁচা এখন সচরাচর দেখা যায় না। জাতটি বিলুপ্ত প্রায় প্রাণীর তালিকায় রয়েছে। আশা করছি দ্রুতই বাচ্চা ৩টি সুস্থ হয়ে উঠবে।  
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!