[ দেশজুড়ে ]
ফেনীতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত
ঢাকা-চট্টগ্রাম রেলপথে রেল চলাচল স্বাভাবিক
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে যাওয়ার পথে ফেনী রেলস্টেশনে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে, ঢাকা-চট্টগ্রাম রেলপথে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর রেলস্টেশন মাস্টার হারুন উর রশীদ।
তিনি জানান, সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৫টার দিকে ফেনী স্টেশনের প্লাটফর্মে প্রবেশ করছিল। এ সময় হঠাৎ ট্রেনটির চারটি চাকাসহ একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী ট্রেন আসলেই বগিটি সরানোর ব্যবস্থা করা হবে।
ফেনী রেলস্টেশন পুলিশের ওসি জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনা কবলিত ট্রেনটি ফেনী স্টেশনের প্লাটফর্মেই রয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!