ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২৪
রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
ফাইল ফটো

রাজধানীর কাওলা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন। তার নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর কাওলা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ি সরকারি উপরিদর্শক (এএসআই) সানুমং মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর কাওলা রেলগেট এলাকায় একটি ট্রেনের ধাক্কায় ঐ যুবক আহত হলে প্রথমে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। 

Advertisement

পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতর নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!