বৃহস্পতিবার সকাল ৯টায় সদরের মাগুড়া ইউনিয়নের মাগুরাকান্দর বড় ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মাগুড়া প্রধানপাড়া গ্রামের খাদেমুল ইসলাম ওরফে বুয়ালির ছেলে। বাচ্চু বাক প্রতিবন্ধী বলে জানান স্থানীয়রা।
জানা যায়, সকালে রেললাইনের আশপাশে ঘুরছিলেন বাচ্চু। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেন আসতে রেললাইনে দাঁড়িয়ে পড়েন বাক প্রতিবন্ধী বাচ্চু। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানান স্থানীয়রা।
.png)
মাগুড়া ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।