ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ১০ ফেব্রুয়ারি ২০২৪
গোপালগঞ্জে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরেণ্য কথা সাহিত্যিক, কবি, নাট্যকার ও কলামিস্টদের মিলন মেলায় মজার এক আড্ডায় পরিণত হয়। 

শনিবার দুপুরে মুকসুদপুরের বাটিকামারীতে অনুষ্ঠিত এ সাহিত্য সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা পদক বিজয়ী, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক আসাদুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, কবি ও আইন গবেষক মো. জিয়াউল হক, কবি প্রফেসর আব্দুল হাকিম, কথা সাহিত্যিক ও নাট্য ব্যক্তিত্ব বিএম এরশাদ, শিক্ষাবিদ আবুল হোসেন। অনুষ্ঠানে সভাপত্বি করেন বহুমাত্রিক লেখক একে আজাদ।

Advertisement

বিভিন্ন জেলা থেকে আগত কবি, সাহিত্যিকরা তাদের বক্তব্যে দেশের সাহিত্য অঙ্গণকে আরো সমৃদ্ধ করতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কবি, সাহিত্যিকদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া পরবর্তী প্রজন্মের জন্য ভালো কবিতা, প্রবন্ধ বা সাহিত্য সৃষ্টি করে যেতে হবে বলে জানান।

প্রথম সেশনে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত কবি সাহিত্যিকদের মিলন মেলা ও মজার আড্ডা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে বিকেলে একটি জাতীয় কমিটি গঠন করা হয়। ভাষা সাহিত্য একাডেমি-বাংলাদেশ এই সাহিত্য সম্মেলনের আয়োজন করে। পরে মো. জিয়াউল হককে সভাপতি ও একে আজাদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট ভাষা সাহিত্য একাডেমির ২ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!