ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ১৫

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩০, ১৯ জানুয়ারি ২০২৪
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ১৫
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৫ জন। বৃহস্পতিবার ভোর রাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা যাচ্ছিল। এ সময় বাসটি সোনাসুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসার একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে দুজন নিহত হন। এদের একজন খুলনা জেলার রূপসা থানার আলিমুদ্দিনের ছেলে মিজান। নিহত নারীর পরিচয় জানা যায়নি।

Advertisement

এছাড়া দুর্ঘটনায় ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। মারাত্মক আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!