ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩০, ৬ ফেব্রুয়ারি ২০২৪
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ রাসেল ও এমরান নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের তথ্যের ভিত্তিতে নোয়াখালী কবিরহাট থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার তারিক বিন রশিদ। তাদের বিরুদ্ধে চুরি ডাকাতিসহ একাধিক অভিযোগে চন্দ্রগঞ্জ থানায় চারটি করে ৮টি মামলা রয়েছে।

এর আগে, তাদেরকে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল ও এমরানের বাড়ি দেওপাড়া এলাকায়।

Advertisement

পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা মোটরসাইকেল চর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় আরো দুটি মামলা যোগ হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!