ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে অস্ত্র-গুলিসহ দুই মামলার পলাতক আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৪
মুন্সীগঞ্জে অস্ত্র-গুলিসহ দুই মামলার পলাতক আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জ সদরে তিন রাউন্ড গুলি ও রিভলভারসহ মেহেদি হাসান অংকন (৪০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দুই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। 

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের মানিকপুর সংলগ্ন পঞ্চসার ইউনিয়নের নতুনগাও এলাকায় একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মানিকপুরের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মাদক ব্যবসার তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালালে অস্ত্র ও গুলিসহ অংকনকে গ্রেফতার করা হয়। 

Advertisement

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান এসব তথ্য নিশ্চিত করে জানান, অংকনের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে এবং দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হবে।

এর আগে, ২০১৫ সালের ডিসেম্বরে বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ অংকনকে গ্রেফতার করেছিল পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!