ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সরোয়ার অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ২৯ জানুয়ারি ২০২৪
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সরোয়ার অস্ত্রসহ গ্রেফতার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মো. সরোয়ার আলমকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার বিকেলে উত্তর ঘাটচেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

সরোয়ার বশির আহাম্মদ প্রকাশ কমান্ডার বশিরের ছেলে। তিনি রাঙ্গুনিয়ার উত্তর ঘাটচেক গ্রামের বাসিন্দা।

Advertisement

মো. নূরুল আবছার জানান, সরোয়ারের দেওয়া তথ্য অনুযায়ী পাশের সেমিপাকা ঘরের চালের টিন ও বেড়ার মাঝে ফাঁকা জায়গায় বিশেষ কায়দায় রাখা দেশীয় তৈরি ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি একজন শীর্ষ সন্ত্রাসী, ডাকাত ও মাদক ব্যবসায়ী। রাঙ্গুনিয়ার পাহাড়ি অঞ্চলে তার অস্ত্র এবং মাদকের বিশাল সিন্ডিকেট রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্রের মুখে মারধর, চাঁদাবাজি এবং ছিনতাই সংক্রান্ত বিভিন্ন অভিযোগও রয়েছে।

সরোয়ার আলমের নামে রাঙ্গুনিয়া এবং চান্দগাঁও থানায় অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টাসহ ৮ মামলা রয়েছে। তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!