মঙ্গলবার ভোর রাতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের উত্তর আব্দুল্লাপুর গ্রাম থেকে আ. মালেককে গ্রেফতার করা হয়।
নিহত মো. আব্দুল মালেক (৩৬) মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি দুপুরে স্ত্রীর পরকীয়ার জের ধরে আব্দুল মালেককে নিজ ঘরে মারধর করেন অভিযুক্ত আব্দুল মালেকসহ তার পরিবারের লোকজন। এতে ঘটনাস্থলে মালেকের মৃত্যু হয়। পরে এ ঘটনায় ২৫ জানুয়ারি নিহত মালেকের বড় ভাই হামিদুর রহমান বাদী হয়ে মিঠামইন থানায় ১২ জনের নাম উল্লেখ করে ও ৩-৪ অজ্ঞাতকে আসামি করে মামলা দায়ের করেন।
২৫ জানুয়ারি রাতে গোপন খবরের ভিত্তিতে মিঠামইন থানা পুলিশ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার রায়লা গ্রামে অভিযান চালিয়ে আসামি মো. হুমায়ুন ও তার বাবা মো. ওসমান মিয়াকে ও ২৬ জানুয়ারি মিঠামইনের বৈরাটি ইউনিয়নের বাহেরচর গ্রাম থেকে মো. সিরাজ মিয়া ও মো. নাদিমকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠামইন থানার ওসি আহসান হাবিব বলেন, গোপন খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আবদুল মালেককে গ্রেফতার করা হয়। এরমধ্যে পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যরা আদালতে আত্মসমর্পণ করেছেন।