নিহত সোহাব বেলপুকুরের জোতভাগীরতপুর গ্রামের মৃত খালেদুজ্জামানের ছেলে। আহত ভ্যানচালক জামিরা গ্রামের ওয়ালিদের ছেলে উমর আলী।
জানা যায়, সকাল ১০টার ভ্যানচালক উমর আলী বেলপুকুর থেকে যাত্রী নিয়ে কাপাশিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাংড়ায় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগামী একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী ও ভ্যানচালক গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভ্যানযাত্রী সোহাবকে মৃত ঘোষণা করেন।
.png)
বেলপুকুর থানার ওসি মামুনুর রশিদ জানান, প্রাইভেটকারের চালক ও কার আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনার পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।