ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ৭

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ৩১ জানুয়ারি ২০২৪
নোয়াখালীতে প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ৭
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৌরভ হোসেন সাজ্জাদ (২০) নামে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- পারভেজ রাজু (২০), আরমান রাহাত (২১), রিয়াজ উদ্দিন (২৩), আরিফ উদ্দিন (২৫), আবু নাছের (২৫), রাকিব উদ্দিন (২৫), ফারুক (৪২)। আটককৃত সবাই সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাসিন্দা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নিহত সৌরভ হোসেন সাজ্জাদ উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৩ নম্বর রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সীবাড়ির সবুজের ছেলে।

Advertisement

নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঐ মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের তিন গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। ঐ বিরোধের জের ধরে সোমবার দুপুরের দিকে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপ স্থানীয় বাধেরহাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঐ সংঘর্ষে প্রবাসী সৌরভকে কুপিয়ে আহত করেন সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!