ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাঠে মিলল নারীর ক্ষতবিক্ষত মরদেহ, ছেলে-পুত্রবধূ আটক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৬, ৩১ জানুয়ারি ২০২৪
মাঠে মিলল নারীর ক্ষতবিক্ষত মরদেহ, ছেলে-পুত্রবধূ আটক
ফাইল ফটো

হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর মাঠের পাশ  থেকে আছিয়া খাতুন নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল মজিদ ও তার স্ত্রী রিমা আক্তারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লোকড়া ইউনিয়নের চাঁনপুর মাঠের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই নারী চাঁনপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী। 

স্থানীয়রা জানান, ওই নারী বাড়িতে একা থাকতেন। সকালে জমিতে কাজ করতে যাওয়ার সময় চাঁনপুর মাঠের পাশে রক্তাক্ত অবস্থায় আছিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় স্থানীয়রা সদর থানায় খবর দিলে এসআই মুমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান জানান, নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। 

তিনি আরো বলেন, নিহতের ছেলে আব্দুল মজিদ ও তার স্ত্রী রিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!