ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৬, ৩০ জানুয়ারি ২০২৪
সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গলা কেটে হত্যা
ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নিজ বাড়িতে স্বামী-স্ত্রী ও তাদের মেয়েকে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে সদরের বারোয়ারি বটতলা মহল্লার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের তিনজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।

নিহতরা হলেন, তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদের হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে যায়। এর আগে, স্বজনরা দুইদিন যাবত তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সোমবার দিবাগত রাত ৩টার দিকে তালা ভেঙে মেঝেতে ও বিছানায় তাদের লাশ দেখতে পায় পুলিশ। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।

Advertisement

তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. নূরে আলম বলেন, নিহতের স্বজনরা জানিয়েছেন যে তাদেরকে গত দুইদিন ধরে না পেয়ে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাতেও ব্যর্থ হন।

তিনি আরো জানান, স্বজনরা বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝুলানো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তালা ভেঙে ঘরে দেখতে পায়, তাদেরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!