সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, পূর্ব পরিকল্পনা মোতাবেক ডাব খাওয়ার কথা বলে ডেকে নিয়ে আসামি আশিক ও তার অন্যান্য সহযোগীরা ভিকটিমদেরকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। আটককৃত আশিক পুলিশের কাছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। এর আগে গতকাল বিপ্লব শিকদার ও আসিফ শিকদার নামে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।
.png)
সংবাদ সম্মেলনে পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।