ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে তীব্র শীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২০, ২৫ জানুয়ারি ২০২৪
ফেনীতে তীব্র শীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
ছবি: সংগৃহীত

গত কয়েকদিনের তীব্র শীতের পর ফেনীতে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বুধবার বিকেল থেকে ফেনীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সন্ধ্যা থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টিতে শীতের ভোগান্তি পৌঁছেছে চরমে। এতে বিপাকে পড়েছেন নিম্নবিত্ত ও ভাসমান মানুষজন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জেলায় শীতের তীব্রতা অপরিবর্তিত থাকলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন ফেনী আবহাওয়া অধিদফতর। 

ফেনী আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক মুজিবুর রহমান বলেন, বুধবার জেলায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া বুধবার বিকেল থেকে জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আজও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!