ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় দুই হাজার ইয়াবাসহ যুবক আটক

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি 
প্রকাশিত: ০২:২৯, ২৫ জানুয়ারি ২০২৪
মাটিরাঙ্গায় দুই হাজার ইয়াবাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই হাজার ইয়াবাসহ মংপ্রু রাখাইন নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বুধবার রাতে মাটিরাঙ্গা বাজারের জমাউ রাখাইন স্টোরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। 

খাগড়াছড়ি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজ বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মংপ্রু রাখাইন কক্সবাজার সদরের চপলনদী এলাকার বাসিন্দা উসাচি রাখাইনের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দীন মাটিরাঙ্গা হাসপাতাল সড়কের জমাউ রাখাইন স্টোরে অভিযান পরিচালনা করেন। অভিযানে জমাউ রাখাইন স্টোরের মালিক মংপ্রু রাখাইনের শরীর তল্লাশি করে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

Advertisement

এ ঘটনায় ইয়াবাসহ আটক মংপ্রু রাখাইনের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজ। 

অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও যামিনিপাড়া ২৩ বিজিবির একটি টিমসহ গঠিত টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!