ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় নারী উদ্যোক্তাদের বিকাশে কর্মশালা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩২, ২২ ডিসেম্বর ২০২৩
মাটিরাঙ্গায় নারী উদ্যোক্তাদের বিকাশে কর্মশালা
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে দিকে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের মাটিরাঙ্গা শাখার আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এ সময় আরো বক্তব্য দেন- মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার, জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা প্রমুখ। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!