ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে কৃষি প্রকল্প বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ২১ ডিসেম্বর ২০২৩
গোপালগঞ্জে কৃষি প্রকল্প বিষয়ক কর্মশালা
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে ‘গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী বিল মোহনার খাদ্য ব্যবস্থার পরিবর্ধন প্রকল্পের সম্ভাব্য যাচাই’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। 

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবদুল কাদের সরদারের সভাপতিত্বে ঐ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ সাহিনুল ইসলাম, ফরিদপুর কৃষি সম্প্রসারণের উপরিচালক হারুন অর রশিদ, পরামর্শক সংস্থা ম্যাট্রিকস এর ব্যবস্থাপনা পরিচালক ড. রফিক সরকার, মুকসুদপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপশী বিশ্বাস দুর্গা, উপজেলা নির্বাহী অফিসার ইমাম রাজী টুলু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুকসুদপুর কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ।

Advertisement

কর্মশালায় মুকসুদপুরের প্রতিটি ইউনিয়ন থেকে কৃষক প্রতিনিধি, জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!