রোববার সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে বেলছড়ি ইউনিয়নের হামিদ আলী পাড়া এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকার চেক ও ঢেউটিন ও শীতবস্ত্র তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
.png)
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, বেলছড়ি ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে নগদ ৬ হাজার টাকা, দুই বান্ডিল ঢেউটিন ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে।