ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে অগ্নিদগ্ধ, সকাল হতেই মারা গেলেন গৃহবধূ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩১, ২৩ জানুয়ারি ২০২৪
রাতে অগ্নিদগ্ধ, সকাল হতেই মারা গেলেন গৃহবধূ
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারীতে শৈত্যপ্রবাহে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হওয়া গৃহবধূ সাজেদা বেগম (৫৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজেদা। এর আগে, গতকাল (২২ জানুয়ারি) রাতে অগ্নিদগ্ধ হন তিনি।

নিহত সাজেদা উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পশ্চিম দৈলজোর এলাকার নুর ইসলামের স্ত্রী।

Advertisement

নিহতের স্বজনরা জানান, শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে দ্বগ্ধ হন সাজেদা। পরে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান সাজেদা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. শাহীন শাহ বলেন, অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া সাজেদার শরিরের ৫০-৫৫ ভাগ পুড়ে গেছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সকালে তিনি মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!