চালক নাছির উদ্দীন বিপ্লব জানান, হেলপারসহ তিনি বাসে ঘুমিয়েছিলেন। আগুন লাগার পর তারা লাফিয়ে গাড়ি থেকে নেমে যায়। এ সময় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন।
চাঁদপুর ফায়ার সার্ভিস চাঁদপুর উত্তর স্টেশনের উপ-পরিচালক সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে বাসের সীট ও গ্লাস আংশিক পুড়ে যায়। তদন্তের পর বলা যাবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
.png)
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, ধারণা করা হচ্ছে, এটি কয়েলের আগুন।