ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৭, ২৩ জানুয়ারি ২০২৪
ঝিনাইদহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনাকবলিত ট্রাক

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ট্রাক এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

মঙ্গলবার সকালে উপজেলার ভালাইপুর এলাকায় মহেশপুর-খালিশপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের গনি হাজির ছেলে কাশেম মিয়া (৬০) এবং ঘুগড়ী গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (৩০)।

স্থানীয়রা জানান, সকালে অটোরিকশায় কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে ভালাইপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালিবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাশেম মিয়া এবং আলমগীর হোসেন নিহত হন। আহত হন আরো পাঁচজন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুইজনকে যশোরে রেফার্ড করা হয়।

Advertisement

মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!