নিহত ইশরাক নাঈম মুন্না উপজেলা সদরের স্টেডিয়ামপাড়ার আব্দুল মোমিনের ছেলে ও দামুড়হুদা আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের বাবা আব্দুল মোমিন বলেন, বিকেল ৩টার দিকে আমার হোটেল থেকে ছেলে মুন্না তিন কেজি চাল নিয়ে মোটরসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিল। যাওয়ার পথে দামুড়হুদা কার্পাসডাঙ্গা সড়কের দামুড়হুদা পূর্বাশা কাউন্টারের সামনে একটি পাখি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে মারাত্মক আহত হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
.png)
দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুব রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।