রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খেজুরতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকাই মন্ডল পাবনার চাটমোহর উপজেলার খতবাড়ী গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।
.png)
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব জানান, নাটোর থেকে পাবনার চাটমোহরগামী মহিষবোঝাই একটি ভটভটি সঙ্গে নাটোরগামী মালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং ৫ জন আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে।