ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ২১ জানুয়ারি ২০২৪
কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জলসিড়ি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে গেছে। এতে আহত হয়েছেন অন্তত ২৫ যাত্রী।

রোববার বিকেলে পাকুন্দিয়া-হোসেনপুর সড়কের জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অধিকাংশই হোসেনপুর ও নান্দাইল উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে নান্দাইল থেকে জলসিড়ি পরিবহনের যাত্রীবাহী এ বাসটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাসটি বিকেল সাড়ে ৪টার দিকে পাকুন্দিয়ার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে বাসের চালকসহ প্রায় ২৫ যাত্রী আহত হন।

Advertisement

আহতদের স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর-পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে অংশ নেন পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা।

পাকুন্দিয়া থানার এসআই নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি বাসটি অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!