নিহত শিশু আলামিন খানারপাড় গ্রামের তরিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান।
তিনি জানান, খানারপাড় গ্রামের নিজবাড়ি থেকে তরিকুল শিশুপুত্র আলামিনকে নিয়ে কাঠি বাজারে যাচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী রাজীব পরিবহনের একটি বাস আলামিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
.png)
তিনি আরো জানান, অবেদনের পরিপ্রেক্ষিতে মনয়াতদন্ত ছাড়াই শিশুর মরদেহ পরিবারের সদস্য কাছে হস্তান্তর করা হয়েছে।