ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে লরিচাপায় ইমাম নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ২০ জানুয়ারি ২০২৪
ময়মনসিংহে লরিচাপায় ইমাম নিহত
নিহত আবু সায়েম- ফাইল ফটো

ময়মনসিংহের গফরগাঁওয়ে লরিচাপায় আবু সায়েম মাহমুদী নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। শনিবার সকালে গফরগাঁও-ভালুকা সড়কের ভারইল-গণ্ডগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সায়েম ভারইল মধ্যপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। তার বাড়ি উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে গফরগাঁও-ভালুকা সড়কের ভারইল-গণ্ডগ্রাম এলাকায় দ্রুতগামী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবু সায়েম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারহানা ফারুক বৃষ্টি দুর্ঘটনায় মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!