বেসরকারী সংস্থা সংগ্রাম’র নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।
বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, সেলেশটিয়াল টেক লিমিটেড’র প্রকল্প পরিচালক খন্দকার ইলিয়াছ কাঞ্চন।
.png)
এ সময় বক্তারা বলেন, যে সকল ট্রলারে সোনার টেকনোলজি স্থাপন করা হয়েছে তাদের ট্রলারে এ প্রযুক্তির ব্যবহারে মাছের স্থান শনাক্ত করার মাধ্যমে জাল ফেলে মাছ আহরণ এবং মাছ কতটা গভীরে আছে তাও শনাক্ত করতে পারবেন। ফিশ ফাইন্ডারের সাহায্যে পানির গভীরতা নির্ণয় এবং জিপিএস এর মাধ্যমে নিজেদের অবস্থান নির্ণয় করতে পারবেন। ফলে দিনে বা রাতে যে কোনো সময় সমুদ্রে চলাচল করতে পারবে। এছাড়া ভিএইচএফ সেট ও এন্টেনা দিয়ে ২৫ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে নৌ বাহিনী, কোস্টগার্ড ও অন্যান্য ট্রলার কিংবা জাহাজের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলেও জানান তারা।