ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামুতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ২০ জানুয়ারি ২০২৪
রামুতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের রামুর ঈদগড় এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি শটগান, ছয় রাউন্ড কার্তুজ, একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ৪ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চকরিয়ার মালুমঘাটের ডোমখালী এলাকার ফরিদুল আলমের ছেলে সালাউদ্দিন (২৪), ঈদগাঁও কালিরছড়া এলাকার আব্দুল গণির ছেলে জিয়াউল হক জিকু (২৬), অপরজন বান্দরবান জেলার লামার হাতিরছড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৩)।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে ঈদগড় বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্রসহ তাদের তিনজনকে গ্রেফতার করা হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি মো. আবু তাহের দেওয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গর্জনিয়া থেকে মোটরসাইকেল নিয়ে তিনজন ব্যক্তি অস্ত্র নিয়ে চকরিয়ার উদ্দেশ্যে যাচ্ছেন। পরে ঈদগড় বাজার সংলগ্ন রাস্তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি শটগান, ছয় রাউন্ড কার্তুজ, একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ৪ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ওসি আরো জানান, গ্রেফতারকৃতরা কুখ্যাত ডাকাত বলে স্থানীয়ভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!