ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইজিবাইক চালককে হত্যায় গ্রেফতার ৩

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৯, ২০ জানুয়ারি ২০২৪
ইজিবাইক চালককে হত্যায় গ্রেফতার ৩
ফাইল ফটো

শরীয়তপুরের সখিপুরে ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি আরিফসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

গ্রেফতররা হলেন- মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি আরিফ (২২), তার সহযোগী পারভেজ বেপারী (২৬) ও সজিব বেপারী (২২)। 

শুক্রবার দুপুরে রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের নারায়ণগঞ্জ সদর ও ঢাকার বনানী এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

Advertisement

তিনি জানান, এ মামলার অন্য তিন আসামি আশরাফুল দেওয়ান, মাহাবুব বেপারী ও ইউসুফসহ অন্যান্য অজ্ঞাত পরিচয় আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে কাজ করছে র‌্যাব।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!