শুক্রবার দুপুরে নান্দিনা রেলওয়ে স্টেশনের অপারেশন সুরক্ষিত যাতায়াত এলাকা থেকে তাকে আটক করেন রেলের পাহারায় নিয়োজিত আনসার সদস্যরা।
জানা গেছে, শাকিল মিয়া দুপুর সাড়ে ১২টার দিকে নান্দিনা রেলওয়ে স্টেশনের অপারেশন সুরক্ষিত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় রেললাইনের পিন খুলে স্লিপার উপড়ে ফেলা অবস্থায় তাকে আটক করেন রেলের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা।
.png)
জামালপুর জেলা আনসার কমান্ড্যান্ট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রেললাইনের পিন খুলে স্লিপার উপড়ে ফেলা অবস্থায় হাতেনাতে শাকিল নামে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। তাকে নান্দিনা রেলওয়ে স্টেশনে আটকে রাখা হয়েছে এবং জিআরপি থানা পুলিশে খবর দেওয়া হয়েছে। তারা এলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।