ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নতুন কেনা প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল মালিকের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ১৮ জানুয়ারি ২০২৪
নতুন কেনা প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল মালিকের
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাফিজ মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাওনা ফাঁড়ির ইনচার্জ মিন্টু শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মাফিজ মণ্ডল শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের গোলাম মওলার ছেলে। এ ঘটনায় চালক রুবেল মিয়া আহত হয়েছেন।

Advertisement

নিহতের ভাতিজা রফিকুল ইসলাম জানান, তার চাচা মফিজ মণ্ডল তিনদিন আগে ঢাকার শোরুম থেকে নতুন প্রাইভেটকার কেনেন। গাড়ি কেনার লেনদেন ও কিছু কাজ বাকি ছিল। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে প্রাইভেটকারের বাকি কাজ সম্পন্ন করতে বাড়ি থেকে রওনা দেন। কিছুদূর যাওয়ার পর বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা ব্রিজ এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা এসে গাড়ির জানালার কাচ ভেঙে মাফিজ মণ্ডলকে মৃত ও চালক রুবেল মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করেন। চালক রুবেলকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!