ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে কটন মিলের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ১৫ জানুয়ারি ২০২৪
গাজীপুরে কটন মিলের আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় একটি কটন মিলে অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় আল-আকসা কটন মিলে আগুন লাগে। এ সময় কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!