ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
ফাইল ফটো

রাজধানীর বনানী কড়াইল বস্তির বেলতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের সদস্যরা এখন ড্যাম্পিংয়ের কাজ করছে।

তিনি জানান, বনানী কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধাপে ধাপে সর্বশেষ নয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদস্যরা ড্যাম্পিংয়ের কাজ করছে। 

Advertisement

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আরো বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও হতাহতের পরিমাণ তদন্তের পরই জানা যাবে।

এর আগে, বিকেল সাড়ে ৪টায় বনানী কড়াইল বস্তিতে  আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করলেও পরে আরো সাতটি ইউনিট যোগ দেয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!