ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে আগুনে পুড়ল ৪ দোকান 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
নান্দাইলে আগুনে পুড়ল ৪ দোকান 
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে আগুনে চার ব্যবসায়ীর দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর দওপুর পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জহিরুল ইসলাম জানান, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। হঠাৎ বাজার থেকে একাধিক ব্যক্তি ফোন করে আগুন লাগার খবর দেন। দ্রুত বাজারে গিয়ে দেখতে পান আগুনে জ্বলছে তার দোকান। পরে তিনি জানতে পারেন পাশের পেঁয়াজ ব্যবসায়ী শাহাবুদ্দিনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনে ক্ষতিগ্রস্ত শাহাবুদ্দিনের পেঁয়াজের দোকান, জহিরুলের ঔষধের দোকান, আব্দুর রব রিপনের ধানের দোকান এবং ওয়াহিদ মিয়ার মুদির দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান এ আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

Advertisement

নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সাইদুল ইসলাম জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!