বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি ফার্নিচারের দোকান, কম্পিউটারের দোকান, একটি চাল কল, একটি ডেকোরেশন এবং একটি কুলিং কর্নারসহ ১১টি দোকান পুড়ে গেছে।
.png)
মাটিরাঙ্গার আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গণি জানান, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার মো. শফিকুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।