ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগুনে পুড়ল কৃষকের সম্বল 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৭, ২১ ফেব্রুয়ারি ২০২৩
আগুনে পুড়ল কৃষকের সম্বল 
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মো. কুদ্দুস আলী নামে এক কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে গবাদি পশুসহ হাঁস মুরগি পুড়ে গেছে।

সোমবার রাতে নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নে উত্তর বীরকামাটখালী গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

কুদ্দুস আলীর ছেলে আসাদুল ইসলাম বলেন, রাত আড়াইটার দিকে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাড়িতে ফিরে আসি। বাড়ি ফেরার পথে দূর থেকেই বিদ্যুতের তরে আগুন জ্বলতে দেখি। বাড়ি এসে দেখতে পাই আমাদের গোয়াল ঘরের উপর দিয়ে যাওয়া দুইটি বিদ্যুৎ সংযোগের লাইনের মধ্যে ঘর্ষণে লাগা আগুন ছড়িয়ে পড়েছে। এ আগুনে গোয়াল ঘর জ্বলতে থাকে। তখন আমার ডাক-চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ঘুম থেকে জেগে ওঠেন।

Advertisement

তিনি আরো বলেন, খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে আসলেও সংকীর্ণ রাস্তার কারণে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেননি। ফলে গোয়ালে থাকা পাঁচটি গরু এবং একটি খাসি ছাগলসহ ৫০টি হাঁস মুরগি পুড়ে যায়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নয়ন মিয়া জানান, সম্ভবত বিদ্যুৎ লাইন থেকে আগুন লেগেছে। এতে গবাদি পশুসহ হাঁস মুরগি পুড়ে গেছে। অন্তত ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই আগুনে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!