মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় মো. ডালিম মিয়ার ঝুটের গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আগুন গুদামের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে গাজীপুরের কাশিমপুরের সারাবো মডার্ন ফায়ার স্টেশনের দুইটি এবং কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
.png)
কাশিমপুরে সারাবো মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, ঝুটের গুদামের আগুন লাগার খবর পেয়ে সারাবো মডার্ন ফায়ার স্টেশনের দুইটি এবং কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।