নিহত আবুল কালাম আজাদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার দামোদরপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে।
জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় শনিবার দুপুর ১২টার দিকে কয়েকজন পথচারী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় সাভারগামী একটি কাভার্ডভ্যান ওই পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ পথচারী নিহত হন। তার বয়স আনুমানিক ৬০ বছর। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই পথচারী।
.png)
পরে স্থানীয় লোকজন আহত দুইজনকে উদ্ধার করে উপজেলার পৃথক হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান, কাভার্ডভ্যানটি হেফাজতে নেয়া হলেও চালক এবং তার সহযোগী পালিয়ে গেছেন। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।