ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ১৩ জানুয়ারি ২০২৪
নান্দাইলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নূর আহাম্মেদ নামে এক এএসআই নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কানুরামপুর ত্রিশাল আঞ্চলিক সড়কের বাহাদুরনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নূর আহাম্মেদ নান্দাইল মডেল থানায় এসএসই হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোণার মদন থানার কুলিহাতি গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে। 

নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ বলেন, পেশাগত কাজে মধুপুর রোড দিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!