ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে সিলিং ফ্যানে ফাঁস নিলেন যুবক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:০৬, ৪ জানুয়ারি ২০২৪
গাজীপুরে সিলিং ফ্যানে ফাঁস নিলেন যুবক
শ্রীপুর মডেল থানা। ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে রাকিবুল ইসলাম নামে এক পোশাক শ্রমিক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

বুধবার রাতে উপজেলার তেলিহাটি ইউপির আবদার গ্রামের লহাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

নিহত রাকিবুল ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাতির চন্নাপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে।

Advertisement

জানা যায়, রাকিবুল ইসলাম উপজেলার তেলিহাটি ইউপির আবদার গ্রামের হাজী জহুর উদ্দিনের ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সকাল থেকে তার ঘরের দরজা বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় এক পর্যায়ে শয়ন কক্ষে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শ্রীপুর মডেল থানার এসআই নয়ন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাকিবুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!