ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩০, ১৫ জানুয়ারি ২০২৪
গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর পূবাইলে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, রাত ৯টার দিকে পূবাইল থানাধীন আক্কাছ মার্কেট এলাকার একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। আগুনে পুরে গেছে ঝুটের গুদাম।

স্থানীয়রা জানান, হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। পরে কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনের তীব্রতা বাড়ার ফলে ফায়ার সার্ভিসে খবর পাঠান স্থানীয়রা।

Advertisement

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে গুদাম পুরোপুরি পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!