ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার তারাকান্দির জুয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড ঘটে। প্রথমে পাকুন্দিয়া ও হোসেনপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে কিশোরগঞ্জ থেকে আরো দুটি ইউনিট যোগ দিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের সময় ফিলিং স্টেশনে ৫০ ড্রাম তেল রিজার্ভ ছিল।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
.png)