ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই ফার্নিচার মার্কেট

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৯, ১৪ জানুয়ারি ২০২৪
শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই ফার্নিচার মার্কেট
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়েছে একটি ফার্নিচার মার্কেট। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঈদগাঁওর ইসলামাবাদ ডুলা ফকির বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবাইদুল হক ওবাইদু জানান, সকাল সাড়ে ৭টার দিকে বাজারের পূর্বপাশে রফিকুল ইসলামের মালিকানাধীন মার্কেটে হঠাৎ আগুন লাগে। টিন ও বাঁশের বেড়ায় তৈরি মার্কেটটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ওই মার্কেটে পাঁচটি ফার্নিচারের দোকান, একটি সেলুন আগুনে পুড়ে যায়। এতে প্রায় ফার্নিচারসহ প্রায় ৪০-৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরো জানান, খবর পেয়ে ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রফিক মার্কেটের দোকান ও মালামাল পুড়ে গেলেও পাশের মার্কেটটি আগুন থেকে রক্ষা পায়। এ সময় উভয়পাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। পরে রামুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

ফায়ার সার্ভিসের টিম লিডার হাসান চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে চারটি ফার্নিচার দোকান ও অন্যটি সেলুন। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!