জানা গেছে, স্বর্ণ মার্কেটের ২০ নম্বর দোকান ‘গ্রামীণ সুইটমিট বেকারি অ্যান্ড ফুডস লিমিটেড’ থেকে রাত দেড়টার পর ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে জানান এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, দোকানটির একটি ফ্রিজে আগুন লাগে। এসময় দোকানটি বন্ধ ছিল। পরে মার্কেটে নিয়োজিত প্রহরী ও কর্মচারীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস না গেলে বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল।
.png)
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আগুন বেশি ছড়াতে পারেনি। সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা হয়েছে। ধোঁয়া দেখার সঙ্গে সগ্নে কেউ একজন ফায়ার সার্ভিসে কল দিয়েছে। তাৎক্ষণিক হেডকোয়ার্টার থেকে তিনটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
তিনি আরো বলেন, এ ঘটনায় হতাহত হয়নি কেউ। তবে দেরি হলে ভিন্ন কিছু ঘটতে পারতো। আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ করছে ফায়ার সার্ভিস।