ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

উত্তরায় আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৯, ১৩ জানুয়ারি ২০২৪
উত্তরায় আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ফটো

রাজধানীর উত্তরায় ৯ নম্বর সেক্টরের ছয় তলা আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঐ ৬ তলা আবাসিক ভবনের ৫ তলায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের তিন ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!