ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলমাকান্দায় অটোরিকশা খাদে পড়ে চালক নিহত

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ১৭ জানুয়ারি ২০২৪
কলমাকান্দায় অটোরিকশা খাদে পড়ে চালক নিহত
কলমাকান্দা থানা- ফাইল ফটো

নেত্রকোণার কলমাকান্দায় উপজেলায় অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এর চালক আশরাফুল আলম নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ঐ এলাকার ওমর আলীর ছেলে।

জানা গেছে, মঙ্গলবার রাতে আশরাফুল অটোরিকশায় ধানের চারা নিয়ে বাড়িতে আসছিলেন। পথে সন্ন্যাসীপাড়া এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় আশরাফুল গাড়ির নিচে চাপা পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকন্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!