ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকআপের ধাক্কায় তাবলিগ জামাতের আমির নিহত

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ০১:১০, ১৬ জানুয়ারি ২০২৪
পিকআপের ধাক্কায় তাবলিগ জামাতের আমির নিহত
ছবি: সংগৃহীত

নেত্রকোণার পূর্বধলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক আব্দুল মোতালেব নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার নারায়ণডহর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মোতালেব উপজেলার সিন্দুয়াটিয়া গ্রামের বাসিন্দা। তিনি তাবলিগ জামাতের আমির ছিলেন। নারায়ণডহর বাজার মসজিদ সংলগ্ন বাল্ব, গ্যাস ইত্যাদি মেরামতের কাজ করতেন তিনি।

জানা যায়, নারায়ণডহর বাজার মসজিদ সংলগ্ন বাল্ব, গ্যাস ম্যাচ ইত্যাদি মেরামতের কাজ করতেন আব্দুল মোতালেব। নিজের গাছের বেশ কয়েকটি লেবু নারায়ণডহর বাজারে বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। বাড়ির রাস্তা দিয়ে প্রধান সড়কের প্রবেশের সময় নেত্রকোণাগামী একটি পিকআপটি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোতালেব।

Advertisement

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী পিকআপ ও এর চালক আশিকুরকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পিকআপসহ চালককে থানায় নিয়ে আসে। এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!