ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়াদোত্তীর্ণ ফুড কালারে কেক তৈরি, বেকারিকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৩, ১৭ জানুয়ারি ২০২৪
মেয়াদোত্তীর্ণ ফুড কালারে কেক তৈরি, বেকারিকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জে বিএসটিআই’র মান সনদ গ্রহণ ব্যতীত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক, বিস্কুট ও ব্রেড পণ্য উৎপাদন ও বিক্রয় করায় ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে বিএসটিআই কুমিল্লা অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক।

অভিযানে অংশগ্রহণকারী বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল রাতে এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআই’র মান সনদ গ্রহণ ব্যতীত কেক, বিস্কুট ও ব্রেড পণ্য উৎপাদন, বিক্রয় করার অপরাধে হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর মেসার্স হযরত শাহ পরান বেকারিকে ৪০ হাজার জরিমনা করা হয়েছে। এ ছাড়া কারখানায় প্রাপ্ত তিন কৌটা মেয়াদোত্তীর্ণ ফুড কালার এবং ৫টি নোংরা কেক ধ্বংস করা হয়।

অভিযানে হাজীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!